PRODUCT CATEGORIES

SHOPPING CART

Subtotal (0 items) 0

No products in the cart

Return to home

Warranty and Replacement

১. সাধারণ শর্তাবলি (General Terms)

এই Warranty Policy টি TechShopBD থেকে ক্রয়কৃত সকল প্রোডাক্টের জন্য প্রযোজ্য, যদি না product page / packaging-এ আলাদাভাবে অন্য কোনো শর্ত উল্লেখ থাকে।

  • Warranty শুধুমাত্র মূল ক্রেতার নামে issue হবে এবং তা অন্য কারো কাছে transfer করা যাবে না।
  • Warranty claim করার সময় গ্রাহককে অবশ্যই Invoice-এ থাকা Verified Phone Number থেকে ফোন করে অভিযোগ জানাতে হবে। ভিন্ন কোনো নম্বর থেকে করা অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

২. Warranty Period

  1. যেসব প্রোডাক্টের ক্ষেত্রে Warranty প্রযোজ্য, তার মেয়াদ ও শর্ত নির্দিষ্ট প্রোডাক্ট পেইজে (Product Page) স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
  2. টেকশপবিডি’র প্রোডাক্ট গুলো Market Standard অনুযায়ী Quality Tested, তবে প্রোডাক্ট পেইজে No Warranty উল্লেখ থাকলে, সেসব প্রোডাক্টের জন্য ওয়ারেন্টি বা অন্য কোনো ধরনের বিক্রয়উত্তর সেবা (After-sales Service) প্রযোজ্য হবে না।
  3. Product Page-এ উল্লেখিত Warranty Duration ও শর্তাবলিই চূড়ান্ত বলে গণ্য হবে; এই সাধারণ নীতিমালার সাথে সাংঘর্ষিক হলেও Product Page-এর উল্লেখই অগ্রাধিকার পাবে।
  4. যেসব প্রোডাক্টের ক্ষেত্রে Warranty প্রযোজ্য, সেসব ক্ষেত্রে Delivery প্রাপ্তির তারিখ থেকে Warranty Period গণনা করা হবে।

৩. Warranty Claim করার প্রক্রিয়া

  • সর্বপ্রথম 01841110110 নম্বরে কল করে কম্প্লেইন ইস্যু করতে হবে।
  • প্রমাণস্বরূপ সমস্যার বিস্তারিত বর্ণনা, ছবি/ভিডিও (যদি প্রযোজ্য হয়) ইত্যাদি WhatsApp মেসেজের মাধ্যমে সাবমিট করতে হবে। 
  • গ্রাহকের দেওয়া তথ্য যাচাই-বাছাই পূর্বক টেকনিক্যাল টিমের Approval পাওয়া সাপেক্ষে, প্রোডাক্ট(স) টেকশপবিডি’র অফিসে জমা দিতে হবে। 

নোট: Warranty মেয়াদ শেষ হওয়ার পর করা কোনো claim গ্রহণযোগ্য হবে না।

৫. Inspection, Repair ও Replacement নীতি

  1. প্রোডাক্ট(স) হাতে পাওয়ার পর প্রতিটি প্রোডাক্ট TechShopBD-এর Technical Team কর্তৃক পরীক্ষা করা হবে। Inspection সম্পন্ন হতে সাধারণত সময় (maximum 7 working days) লাগতে পারে; নির্ধারিত সময় দিতে কাস্টমার বাধ্য থাকবেন। 
  2. Inspection-এ faulty/defective প্রমাণিত হলে এবং প্রোডাক্ট(স) repair এর অনুপযোগী হলে একই প্রোডাক্টের exact replacement (stock থাকা সাপেক্ষে) সরবরাহ করা হবে।
  3. যদি একই প্রোডাক্ট(স) stock-এ না থাকে, বা discontinued হয়ে থাকে, তাহলে গ্রাহকের সম্মতি সাপেক্ষে সমমূল্যের বিকল্প প্রোডাক্ট(স) অথবা Store Credit/Refund প্রদান করা হবে।

৬. Warranty Claim-এর শর্তাবলি (কী কী থাকতে হবে)

  • প্রোডাক্টের সাথে অবশ্যই invoice, original packaging, box ও অন্যান্য (accessories, cables, manual ইত্যাদি) জমা দিতে হবে।
  • Product-এর গায়ে থাকা QC seal/label/serial number অক্ষত থাকতে হবে।
  • Invoice/Order ID অবশ্যই match করতে হবে।

৭. Warranty বাতিলযোগ্য শর্তাবলি (Void Conditions)

নিম্নলিখিত ক্ষেত্রে Warranty সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে:

  • প্রোডাক্ট(স) soldered, burnt, physically বা electrically damaged হলে, অথবা গ্রাহক কর্তৃক কোনোভাবে পরিবর্তিত (modified) হলে।
  • TechShopBD website-এ প্রদত্ত datasheet, description বা user manual অনুসরণ না করে ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হলে।
  • অনুমোদিত voltage/current rating-এর বাইরে ব্যবহারের ফলে ক্ষতি হলে।
  • Liquid damage, fire damage, বা প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষতির ক্ষেত্রে।
  • অননুমোদিত তৃতীয় পক্ষ দ্বারা repair/মেরামতের চেষ্টা করা হলে। 
  • Normal wear and tear (স্বাভাবিক ব্যবহারজনিত ক্ষয়) Warranty-এর আওতাভুক্ত নয়।

নিম্নলিখিত আইটেমসমূহ সাধারণত Warranty-এর আওতার বাইরে (Consumable/Non-warrantable Items): ব্যাটারি, ফিউজ, কানেক্টর, ক্যাবল — যদি না manufacturing defect স্পষ্টভাবে প্রমাণিত হয়।

৮. Courier / Shipping চার্জ

  • ওয়ারেন্টি সার্ভিস পেতে প্রোডাক্ট(স) টেকশপবিডি’র অফিসে এসে জমা দিতে হবে, অথবা নিজ খরচে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। 
  • Inspection-এ প্রোডাক্ট(স) manufacturing defect হিসেবে প্রমাণিত হলে — replacement পাঠানোর কুরিয়ার খরচ TechShopBD বহন করবে।
  • যদি claim ভুল প্রমাণিত হয় (অর্থাৎ প্রোডাক্ট(স) সঠিকভাবে কাজ করছে বলে প্রমাণিত হয়), তাহলে প্রোডাক্ট ফেরত পাঠানোর courier charge গ্রাহককে বহন করতে হবে অথবা অফিস থেকে সংগ্রহ করতে হবে।

Warranty void হওয়া কোনো claim-এর ক্ষেত্রে (Section ৭ অনুযায়ী) কুরিয়ার খরচ TechShopBD বহন করবে না।

৯. Dispute / Escalation

Inspection রিপোর্ট নিয়ে দ্বিমত থাকলে, গ্রাহক লিখিতভাবে (ইমেইল/হটলাইনের মাধ্যমে) আপত্তি জানাতে পারবেন। TechShopBD-এর Technical Team পুনরায় প্রোডাক্ট পরীক্ষা করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এই চূড়ান্ত সিদ্ধান্তই উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক বলে গণ্য হবে।

১০. দায়বদ্ধতার সীমাবদ্ধতা (Limitation of Liability)

  • ওয়ারেন্টি সেবা (রিপ্লেসমেন্ট বা মেরামত) প্রদানকালে পণ্যে সংরক্ষিত কোনো ডেটা, ফার্মওয়্যার সেটিংস বা প্রোগ্রাম মুছে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে TechShopBD  তার জন্য দায়বদ্ধ থাকবে না। পণ্যটি আমাদের কাছে পাঠানোর পূর্বে অনুগ্রহ করে নিজ দায়িত্বে সকল প্রয়োজনীয় ডেটা ও ফাইলের ব্যাকআপ নিশ্চিত করুন।
  • আমরা আমাদের ওয়েবসাইটে পণ্যের বিবরণ, ছবি, ওজন, পরিমাপ এবং অন্যান্য তথ্য যথাযথ ও নির্ভুলভাবে উপস্থাপন করার সর্বোচ্চ চেষ্টা করি। তবে, প্রস্তুতকারক বা সরবরাহকারীর পক্ষ থেকে প্রাপ্ত কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে টেকশপবিডি দায়ী থাকবে না।
  • ফটোগ্রাফির ধরন, আলোর ভিন্নতা (Lighting) কিংবা মনিটর/স্ক্রিনের কালার সেটিংসের কারণে ওয়েবসাইটের ছবির সাথে বাস্তব পণ্যের রঙ বা বাহ্যিক রূপের সামান্য তারতম্য পরিলক্ষিত হতে পারে।
  • কোনো পণ্যের ত্রুটি বা অকার্যকর হওয়ার কারণে গ্রাহকের কোনো প্রজেক্টের ক্ষতি, কাজের বিলম্ব, সময়ের অপচয় বা অন্য কোনো পরোক্ষ ও আনুষঙ্গিক (Indirect or Consequential) ক্ষতির জন্য টেকশপবিডি আইনগত বা আর্থিকভাবে দায়বদ্ধ থাকবে না।

১১. নীতি পরিবর্তনের অধিকার

TechShopBD পূর্ব-নোটিশ ছাড়াই এই Warranty Policy-এর যেকোনো অংশ পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। সর্বশেষ আপডেটেড ভার্সন সর্বদা TechShopBD ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

 

সর্বশেষ হালনাগাদ: [১৩-আগস্ট-২০২৬]